Pages

Sunday, April 28, 2013

বিসিএস কর্নার: বাংলাদেশ প্রসঙ্গ: বাংলাদেশের ভৌগোলিক বিষয়াবলি:


বিসিএস কর্নার বাংলাদেশ প্রসঙ্গ
৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী বন্ধুদের প্রস্তুতিতে সহায়তা করার জন্য এখন থেকে বিসিএস কর্নারে সাধারণ জ্ঞান: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, সামপ্রতিক বিষয়াবলি, দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় নিয়ে নিয়মিত লিখবেন নলেজপিডিয়া'র লেখক সিএম মিরাজুল ইসলাম । এই কর্নারে থাকবে বিসিএস প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় টিপস, পরামর্শ ও প্রয়োজনীয় তথ্য। আশা করি বিসিএস কর্নার আপনার প্রস্তুতিতে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


বাংলাদেশের ভৌগোলিক বিষয়াবলি:

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান –
২০০ ৩৪' উঃ অক্ষাংশ হতে ২৬০৩৮'( উঃ অক্ষাংশ এবং ৮৮০০১' হতে ৯২০৪১'পূর্ব দ্রাঘিমাংশ)

বাংলাদেশের আয়তন – ১,৪৭,৫৭০ বর্গকিমি বা ৫৬,৯৭৭ মাইল

ভারতের সাথে মোট সীমান্ত দৈর্ঘ্য – ৩,৭১৫ কিমি

মিয়ানমারের সাথে মোট সীমান্ত দৈর্ঘ্য— ২৮৩ কিমি

সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য—৭১১ কিমি(প্রায়)

বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে — ৯০০ পূর্ব দ্রাঘিমা রেখা

৯০০ পূর্ব দ্রাঘিমা রেখার অপর নাম — কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অব ক্যানসার

বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে —ভারত ও মিয়ানমারের

বাংলাদেশ থেকে ফারাক্কা বাঁধের দূরত্ব— ১৬.৫ কিমি বা ১১ মাইল

বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা—৩৬৭ কিমি বা ২০০ নটিক্যাল মাইল

বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা—১২ নটিক্যাল মাইল

১ নটিক্যাল মাইল = ১.৮৫৩ কি মি

বাংলাদেশের ভিতর ভারতের ছিটমহল—১১১টি

ভারতের ভিতর বাংলাদেশের ছিটমহল—৫১টি

বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে—৫টি রাজ্যের

মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে— ৩টি জেলার

মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে —রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার

ভারত ও মিয়ানমারের সাথে সীমানা রয়েছে— রাঙামাটি জেলার

ভারতের সাথে সীমান্ত নেই বাংলাদেশের—বরিশাল বিভাগের

ভারতের অধিকাংশ ছিটমহল বাংলাদেশের— লালমনিরহাট জেলায়

বাংলাদেশের ছিটমহলগুলোর সবকটিই ভারতের —পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায়

ভারত বাংলাদেশের জন্য তিনবিঘা করিডোর খুলে দেয়— ২৬ জুন ১৯৯২

সর্ব দক্ষিণের স্থান বা দ্বীপ— ছেঁড়া দ্বীপ

সর্ব পূর্বের স্থান— আখাইনঠং

সর্ব পশ্চিমের স্থান— মনাকশা

সর্ব উত্তরের উপজেলার নাম— তেঁতুলিয়া, পঞ্চগড়

সর্ব দক্ষিণের উপজেলার নাম— টেকনাফ, কক্সবাজার

সর্ব দক্ষিণের জেলা—কক্সবাজার

সর্ব উত্তরের জেলা—পঞ্চগড়

আয়তনে বড় বিভাগ— চট্টগ্রাম

আয়তনে ছোট বিভাগ— সিলেট

আয়তনে বড় জেলা— রাঙামাটি

আয়তনে ছোট জেলা—নারায়ণগঞ্জ (পূর্বে ছিল মেহেরপুর)

জনসংখ্যায় বড় বিভাগ— ঢাকা

জনসংখ্যায় ছোট বিভাগ— বরিশাল

জনসংখ্যায় বড় জেলা— ঢাকা

জনসংখ্যায় ছোট জেলা— বান্দরবান

আয়তনে বৃহত্তম উপজেলা—শ্যামনগর (সাতক্ষীরা)

আয়তনে ক্ষুদ্রতম উপজেলা — বন্দর (নারায়ণগঞ্জ)

জনসংখ্যায় বৃহত্তম উপজেলা— গাজীপুর সদর (গাজীপুর)

জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা—থানচি (বান্দরবান)

আয়তনে বৃহত্তম থানা—শ্যামনগর (সাতক্ষীরা)

আয়তনে ক্ষুদ্রতম থানা— ওয়ারি (ঢাকা)

আয়তনে বৃহত্তম পৌরসভা— বগুড়া সদর

আয়তনে ক্ষুদ্রতম পৌরসভা— ভেদরগঞ্জ (শরিয়তপুর)

জনসংখ্যায় বৃহত্তম পৌরসভা— বগুড়া সদর

আয়তনে বৃহত্তম ইউনিয়ন— সাজেক (রাঙামাটি)

জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন— থামসানী (সাভার)

আয়তনে ক্ষুদ্রতম ইউনিয়ন— হাজীপুর (ভোলা)

জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন —হাজীপুর (ভোলা)
All News Paper Website Link of Bangladesh


No comments:

Post a Comment