পি এস সি সমাপনী পরীক্ষার প্রস্তুতি
প্রাথমিক বিজ্ঞান
মো. মিজানুর রহমান,সহকারি শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়,পিরোজপুর

প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় থেকে শূন্যস্থান পুরণ দেয়া হলো।
চতুর্থ অধ্যায়: বায়ু
শূন্যস্থান পূরণ করো
প্রশ্ন: আমাদের চারদিক থেকে ঘিরে আছে ——।
উত্তর: আমাদের চারদিক থেকে ঘিরে আছে বায়ু।
প্রশ্ন: বায়ুর আবরণকে বলে—— ।
উত্তর: বায়ুর আবরণকে বলে বায়ুমণ্ডল।
প্রশ্ন: মাটিকণার ফাঁকে ফাকেঁ—— থাকে।
উত্তর: মাটিকণার ফাঁকে ফাঁকে বায়ু থাকে।
প্রশ্ন: পানিতে ——মিশে থাকে।
উত্তর: পানিতে বায়ু মিশে থাকে।
প্রশ্ন:অক্সিজেন আমাদের গ্রহণ করা খাদ্য ভেঙ্গে—— উত্পাদন করে।
উত্তর:অক্সিজেন আমাদের গ্রহণ করা খাদ্য ভেঙ্গে শক্তি উত্পাদন করে।
প্রশ্ন: শ্বাস নেওয়ার মাধ্যমে আমরা বায়ু থেকে —— গ্রহণ করি।
উত্তর: শ্বাস নেওয়ার মাধ্যমে আমরা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করি।
প্রশ্ন:—— ছাড়া আগুন জ্বলে না।
উত্তর: অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না।
প্রশ্ন: শ্বাসকষ্টের রোগীদের জন্য অনেক সময় সিলিন্ডার থেকে —— দেওয়া হয়।
উত্তর: শ্বাসকষ্টের রোগীদের জন্য অনেক সময় সিলিন্ডার থেকে অক্সিজেন দেওয়া হয়।
প্রশ্ন: পর্বতের চূড়ায় —— পরিমাণ কম থাকে ।
উত্তর: পর্বতের চূড়ায় অক্সিজেনের পরিমাণ কম থাকে ।
প্রশ্ন: গাছের বৃদ্ধির জন্য দেওয়া হয় ——সার।
উত্তর: গাছের বৃদ্ধির জন্য দেওয়া হয় ইউরিয়া সার।
প্রশ্ন: ইউরিয়া সার তৈরিতে বায়ুর —— ব্যবহার করা হয়।
উত্তর: ইউরিয়া সার তৈরিতে বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা হয়।
প্রশ্ন: টিন বা প্যাকেটজাত খাবার সংরক্ষণে ব্যবহার করা হয় ——।
উত্তর: টিন বা প্যাকেটজাত খাবার সংরক্ষণে ব্যবহার করা হয় নাইট্রোজেন।
প্রশ্ন: বোতলে কোমল পানীয়ের সাথে উচ্চচাপে —— গ্যাস মিশানো হয়।
উত্তর: বোতলে কোমল পানীয়ের সাথে উচ্চচাপে কার্বন ডাই অক্সাইড গ্যাস মিশানো হয়।
প্রশ্ন: কার্বন ডাই অক্সাইড গ্যাসের স্বাদ ——।
উত্তর: কার্বন ডাই অক্সাইড গ্যাসের স্বাদ ঝাঁঝালো ।
প্রশ্ন: কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুর চেয়ে ——।
উত্তর: কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুর চেয়ে ভারী ।
প্রশ্ন: —— গ্যাস আগুনের ওপর একটি আবরণ তৈরি করে।
উত্তর: কার্বন ডাই অক্সাইড গ্যাস আগুনের ওপর একটি আবরণ তৈরি করে।
প্রশ্ন: বায়ুপ্রবাহকে ব্যবহার করে বড় —— ঘুরিয়ে বিদ্যুত্ উত্পাদন করা হয়।
উত্তর: বায়ুপ্রবাহকে ব্যবহার করে বড় চরকা ঘুরিয়ে বিদ্যুত্ উত্পাদন করা হয়।
প্রশ্ন:—— কাজে লাগিয়ে ফসল ঝেড়ে ময়লা দূর করা হয়।
উত্তর: বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে ফসল ঝেড়ে ময়লা দূর করা হয়।
প্রশ্ন: প্রবাহিত বায়ু তাপকে —— করে।
উত্তর: প্রবাহিত বায়ু তাপকে শোষণ করে।
প্রশ্ন: আমাদের গায়ে —— এসে লাগলে আমাদের ঠাণ্ডা লাগে।
উত্তর: আমাদের গায়ে বায়ুপ্রবাহ এসে লাগলে আমাদের ঠাণ্ডা লাগে।
No comments:
Post a Comment